গাজীপুরের টঙ্গীর বিসিক এলাকায় সাইফুল ইসলাম (৩২) নামের একটি পোশাক কারখানার প্রোডাকশন অফিসারকে কারখানার সামনে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। জাবের জোবায়ের ফ্যাব্রিক্স নামের পোশাক কারখানার সামনে বুধবার সন্ধ্য সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম কারখানা থেকে বের হলে পূর্ব থেকে ওঁত পেতে থাকা একদল সন্ত্রাসী চাপাতি নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। এলোপাতারি কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পুলিশ এ ঘটনায় বিপ্লব নামে এক যুবককে আটক করেছে।
টঙ্গী থানার ইন্সপেক্টর (তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এআই





