সিরাজগঞ্জে ট্রাকচাপায় নুরুল ইসলাম (৩০) নামে এক এএসআই নিহত হয়েছেন। বুধবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা উপজেলার সাতটিকরি এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে।

নুরুল ইসলামের বাড়ি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায়। তিনি পাবনার ঈশ্বরদী থানায় কর্মরত ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল কাদের জিলানী বলেন, বাড়ি থেকে সকালে মোটরসাইকেলে ঈশ্বরদী যাওয়ার পথে সাতটিকরি এলাকায় একটি ট্রাক নুরুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

 

এমএনজে