চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিন ও রাতভর অভিযান পরিচালনা করা হয়। আটকদের মধ্যে ১ জন বিএনপির, ৭ জন জামায়াতের ও ৩ জন শিবিরের কর্মী।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান বলেন, বৃহস্পতিবার দিন ও রাতভর চট্টগ্রামের সীতাকুণ্ড, লোহাগাড়া ও
সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি, জামায়াত ও শিবিরের ১১ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
এআর





