সুজানগর উপজেলার গাজনার বিলে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ জাল উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়েছে।
বুধবার দুপুর আনুমানিক ১টায় এই অভিযান চালানো হয়।
সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাখাওয়াত হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সুজানগর উপজেলার গাজনার বিলে স্থানীয় জেলেরা কারেন্ট, বের জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে মাছ শিকার করে আসছিলেন।
বুধবার দুপুর ১টার দিকে উপজেলার মৎস্য অফিসের উদ্যোগে সেখানে অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকার বিভিন্ন ধরনের জাল উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উদ্ধারকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





