ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে বজ্রপাতে সোলেমান আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুই জন।

উপজেলার চুন্টা ইউনিয়নের পরাতকান্দি গ্রামের চুন্টা হাওরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলেমান আলী পরাতকান্দি গ্রামের কুরবান আলীর ছেলে। আহতরা হলেন- জব্বার (৩৫) ও মোরসালিন (১২)।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান, সকালে সোলেমান আলী, জব্বার ও মোরসালিনকে সঙ্গে নিয়ে চুন্টা হাওরে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সোলেমান আলী মারা যান।

গুরুতর আহত হয়েছেন জব্বার ও মোরসালিন। তাদেরকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এমকে