বাবা ওরা আমাকে মেরে ফেলবে। আমার উপর অমানসিক নির্যাতন চলছে। আমাকে বাঁচান। কলেজ ছাত্রী রিমুর আর্তনাদ। তার চিৎকার চার দেয়ালে বন্দি। অপরিচিত মোবাইল থেকে বাবার মোবাইলে কান্না জড়িত কন্ঠে এভাবে কথা বলেন রিমু।
পাটগ্রাম মহিলা কলেজের ছাত্রী রিমুকে এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। ১৫ ডিসেম্বর অপহরণের পর থেকে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে রিমুর বাবা।
৩৪ দিন অতিবাহিত হওয়ায় রিমুর বাবা দুলাল হোসেন এখন অনেকটা হতাশ। কেউ তার মেয়েকে উদ্ধার করতে এগিয়ে আসছে না। তথ্যপ্রযুক্তির এ যুগেও পুলিশ খুঁজে বের করতে পারছেনা অপরাধীকে।
অপহরণকারী জিয়া ওরফে শেখ জিয়া, বাবার নামঃশেখ কুদ্দুস, বাসা ঝাউলাহাটি রিক্সাগ্যারেজ, চৌরাস্তা , কামরাঙ্গীরচর, ঢাকায় তার বাসা। গ্রামের বাড়ি বাঘেরহাট, চিতলমারী, পাঁচপাড়া।
বাসা ও মোবাইল নম্বর পেয়েও অপরাধীকে খুঁজে পাচ্ছেননা পুলিশ। মামলার আইও এসআই সাজাহান বাদীকে নিয়ে ঢাকা যাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত যাননি । এ ঘটনায় কলেজের ছাত্রীরা যে কোন সময় ফুসে উঠতে পারেন বলে খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে এসআই সাজাহান বলেন, উদ্ধার তৎপরতা চলছে।
পাটগ্রাম থানার ওসি তদন্ত মাহফুজ আলম বলেন, ঘটনাটি বিশেষভাবে দেখা হচ্ছে। তবে আসামী জিয়া, সাদ্দাম ও সোহেলর অবস্থান ট্রেস করা যাচ্ছে না।
এসডি দোহা/জারিফ





