উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আযিজুল হক কলেজের পূর্ব পাশের কামারগাড়ির রাস্তাটির বেহালদশা।

বর্ষাকাল না হলেও কামারগাড়ির রাস্তাটিতে জমে আছে হাটু ছুই ছুই পানি।  তাছাড়া ড্রেনেজ ব্যবস্থা, আশংকাজনক, আশেপাশের ফ্লাটের ব্যবহৃত পানি রাস্তায় মিলিত হয়ে সৃষ্টি হয়েছে এই ছোট্ট পুকুর। ফলে, ছোট্ট যানচলাচলে ব্যঘাত ঘটছে।

শিক্ষার্থী ও পথচারীরা জানান, আমরা এই কলেজের বেশিরভাগ ছাত্র-ছাত্রী মেসে থাকি। মেসগুলো কামারগাড়ি আর জহুরুলনগরই বেশি। আমাদের প্রত্যেকদিন এই জমে থাকা পানির উপর দিয়ে চলাচল করে ক্লাসে উপস্থিত হতে হয়। কিন্ত এই রাস্তাদিয়ে যেতে অনেক দেরি হয়, অনেক সময় আমাদের কাপরও জমে থাকা পানি ময়লা হয়ে যায়। ফলে, সময়মত ক্লাসে উপস্থিত হতে পারি না আমরা।

স্থানীয়দের দাবি অনেক আগে ড্রেন মেরামত করেছিল বগুড়া পৌরসভা। অনেকদিন যাবত ড্রেন পরিষ্কার করা হয় নি । পানি নিজের দিকে নেমে যেতে পারছে না।  এজন্য এরকম পানি জমে যাচ্ছে, ফলে সৃষ্টি হচ্ছে জনদূর্ভোগ।

এস আই মিরাজ/এসএম