বরিশালে পুরুষ মানুষের একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। তবে কাটা পা কার বা এর পেছনে সহিংসতা আছে কিনা তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
বুধবার দুপুর ২টায় সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের ঠাকুরবাড়ি এলাকায় মাঠ থেকে এই পা উদ্ধার করা হয়।
বরিশাল কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মুরাদ জানান, স্থানীয় লোকজন একটি দেহবিচ্ছিন্ন পা সড়কের পাশে মাঠে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাটা পা উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
তবে কাটা পা কার বা এর পেছনে কোনো খুনের ঘটনা আছে কিনা বা কী ধরনের সহিংসতা আছে সে সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেনি।
এমকে





