মদিনা মোনাওয়ারায় বুধবার বিকেল ৩টার দিকে নিজ হোটেলকক্ষে বার্ধক্যজনিত কারণে মোহাম্মদ হামেদ হাওলাদার (৬৬) নামের আরও এক বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মদিনায় অবস্থানরত বাংলাদেশ হজ মিশনের আইটি বিভাগের সিনিয়র অফিসার মঈন উদ্দিন এ তথ্য জানান।
এই নিয়ে মোট ১১ জন বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু হল। এদের মধ্যে মক্কায় সাতজন আর মদিনায় চারজন। এদের মধ্যে আটজন পুরুষ ও তিন জন মহিলা রয়েছেন। তারা বেশিরভাগ বার্ধক্যজনিত কারণে মারা যান।
মৃত হামেদ হাওলাদারের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচরের মমিনুল হাওলাদারকান্দি গ্রামে। পাসপোর্ট নম্বর : বিই-০৩৪৭৯৬০, হজ আইডি নম্বর : ০৯২৪২৬৬।
এএইচ





