সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে টিকিট ও বগি কমানোর প্রতিবাদে জেলার শ্রীমঙ্গলে এক ঘণ্টা রেলপথ অবরোধ করেন এলাকাবাসী ও ওই রুটে চলাচলকারী যাত্রীরা।

বাংলাদেশ কনজ্যুমার রাইটস সোসাইটি (বিসিআরএস) শ্রীমঙ্গল শাখার উদ্যোগে অবরোধ ও মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

শ্রীমঙ্গল রেলওয়ে প্লাটফর্ম ও লাইনে ব্যানার, ফেস্টুন নিয়ে সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- বিসিআরএস শ্রীমঙ্গল শাখার সাংগঠনিক সম্পাদক আফসার আহমদ ছবদর, মোছাদ্দিক আহমেদ, ব্যবসায়ী নেতা মো. হাফিজ আহমদ, কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান, মুন্না আহমেদ প্রমুখ।

জেআই