ঢাকা মহানগর আওয়ামী লীগের শোক দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে নেতাকর্মীদের মাঝে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে অনেক নেতাকর্মীকে কাদঁতে দেখা গেছে।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ শোক দিবসের আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালেেএমন পরিবেশের তৈরী হয়।
প্রধানমন্ত্রী তার পরিবার ও আত্মীয়দের উপর ঘটে যাওয়া নৃশংসতার বর্ননা দিয়ে বলেন, এমন নৃশংসতার ঘটনাকে একমাত্র কারবালার ঘটনাই হার মানায়।

বঙ্গবন্ধু হত্যার বিষয়ে তিনি বলেন, খুনি মোস্তাক আমার বাবাকে হত্যা করেছে, এর সাথে সহযোগিতা করেছে আরেক খুনি জিয়াউর রহমান। আমি বিদেশে যাওয়ার সময় সবাইকে সুন্দরভাবে রেখে গিয়ে ছিলাম কিন্তু চয় বছর পর যখন দেশে ফিরি তখন হাজারো মানুষ আমাকে নিতে এয়ারপোর্টে এসেছিল কিন্তু আমি তখনও খুজতেছিলাম আমার মা, বাবা, ভাইদের। দুর্ভাগ্য তখন আমার কোন আপন জন পাইনি, তখন একমাত্র দেশের মানুষের ভালবাসা আমি পেয়েছিলাম।

ইআর