সংযুক্ত আরব আমিরাতে ফ্লাইট শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আজ (০৩ অক্টোবর) রোববার থেকে ঢাকা-আবুধাবি রুটে এবং ৪ অক্টোবর থেকে ঢাকা-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান।

ঢাকা-আবুধাবি রুটে সপ্তাহে ২টি এবং ঢাকা-দুবাই রুটে সপ্তাহে ৫টি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান।

গতকাল (০২ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, যাদের আগের টিকিট কাটা আছে তারা কোনও চার্জ ছাড়াই টিকিট রি-ইস্যু করতে পারবেন।

বিমান জানিয়েছে, ঢাকা-আবুধাবি রুটে প্রতি রোববার ও বৃহস্পতিবার এবং ঢাকা-দুবাই রুটে প্রতি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমানের যে কোনও সেলস অফিস থেকে টিকেট ক্রয় করা যাবে।

এমবি