ঝিনাইদহে ঢাকাগামী পরিবহন ধর্মঘট তৃতীয় দিনের মতো চলছে। সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ মঙ্গলবার থেকে এ অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়। ফলে ঢাকার সঙ্গে খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০টি জেলায় এ ধর্মঘট পালিত হচ্ছে।
এদিকে ঝিনাইদহ থেকে ঢাকাগামী যাত্রী যেতে না পারায় তারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকে পরিবহন না পেয়ে বিকল্প পথে ঢাকায় যাওয়ার চেষ্টা করছেন।
ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি উজ্জ্বল বিশ্বাস জানান, মঙ্গলবার সোহাগ পরিবহনে ডাকাতির ঘটনায় ফরিদপুরের মধুখালী থানায় পরিবহনটির চালক ও চেকারকে আটক করে পুলিশ। এ ঘটনার প্রতিবাদে ও তাদের মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হয়। বৃহস্পতিবারের মধ্যে তাদের মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে তিনি জানান।
কেএইচ





