ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নাসিরাবাদে ট্রেনের বগির চারটি চাকা খুলে লাইনচ্যুত হওয়ার প্রায় ৪ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ শুরু করে রেলের উদ্ধার কর্মীরা। পরে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর রাত ১১টায় রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
রেলওয়ে সূত্রে জানা গেছে, আখাউড়া থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী নাসিরাবাদ ট্রেনটি আখাউড়ার গঙ্গাসাগর এলাকায় পৌঁছলে বিকট শব্দে ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ট্রেনটির লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ শুরু করে উদ্ধার কর্মীরা। পরে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১১টায় সব রুটে রেল চলাচল স্বাভাবিক করা হয়।
আখাউড়া রেলওয়ে জংশনের লোকোশেড ইনচার্জ মো. মহসিন মিয়া জানান, নাসিরাবাদ ট্রেনটির লাইনচ্যুত বগি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এএইচ





