জাতীয় সংসদের স্পিকার ও পীরগঞ্জ আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরী রবিবার পীরগঞ্জে যাচ্ছেন।
সকালে সড়ক পথে ঢাকা থেকে রওয়ানা হয়ে বেলা ১২টায় পীরগঞ্জের জেলা পরিষদ ডাক বাংলায় পৌঁছবেন তিনি।
তিনি জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে পীরগঞ্জ উপজেলার উন্নয়ন কার্যক্রম সম্পর্কিত বিষয়ে পর্যলোচনা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানে যোগ দিবেন। এ সময় তিনি 'নারী উন্নয়ন ফোরাম' ও 'দিন বদলে নারী জাগরণ' সদস্যদের হস্ত ও কুটির শিল্প প্রশিক্ষণসহ উপকরণ সহায়তা প্রদান প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
প্রতিবন্দীদের পরিচয়পত্র বিতরণ, আউস প্রণোদনা’১৬ এর আওতায় ৩৬৫ জনক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে বীজ ও সার বিতরণ, সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে খাদ্য ও পুষ্টিনিশ্চিতকরণ প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত কৃষকদের মাঝে কৃষি-যন্ত্রপাতি বিতরণ করবেন।
লালদিঘী অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্বোধন শেষে শানেরহাটের কে জে ইসলাম স্কুল এন্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিবেন।
স্পিকারের একান্ত সচীব এম.এ কামাল বিল্লাহ স্বাক্ষরিত সরকারি সফরসূচী উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে ফ্যাক্স যোগে এসেছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোতাহারুল হক বাবলু ও সম্পাদক এড. তাজিমুল হক শামীম স্পিকারের সফরসূচী নিশ্চিত করেছেন।
এমআইএস।





