ঘুমন্ত অবস্থায় আশরাফ হোসেন (২৮) নামে এক যুবককে গুলি করে গুরুতর আহত করা হয়েছে। শনিবার দিবাগত রাতে নাটোরের লালপুর উপজেলায় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার শেরপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।
এলাকাবাসী জানায়, রাতে খাবার খেয়ে নিজেদের ঘরের একটি কক্ষে ঘুমিয়ে পড়েন আশরাফ। রাত দুইটার দিকে ওই কক্ষের খোলা জানালা দিয়ে তার পিঠে গুলি করে অজ্ঞাত দুর্বৃত্তরা। চিত্কার শুনে বাড়ির সদস্যরা জেগে ওঠেন। পরে গুলিবিদ্ধ আশরাফকে গোপালপুর কসমস ক্লিনিকে ভর্তি করা হয়। রোববার সকালে তাকে সেখান থেকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়।
আশরাফের বাবা ইব্রাহিম হোসেন দাবি করেন, ‘আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে গুলি করা হয়েছে।’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার বলেন, ‘এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পাইনি।
ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ





