যারা কথায় কথায় জেহাদ করেন, তারা প্যালেস্টাইনে গিয়ে জেহাদ করুন। দেশের ভেতর সাধারণ মানুষকে না মেরে প্যালেস্টাইনে গিয়ে বীরত্ব দেখান বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

বুধবার সকালে শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা কার্যালয়ে গরীব-দুঃস্থদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল, বয়স্ক ভাতা, শাড়ি ও শার্ট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমেরিকা ইজরায়েলকে মদদ দিচ্ছে, তাই আমরা এ মদদের তীব্র ঘৃণা ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

কৃষিমন্ত্রী জাতিসংঘের কর্মকান্ডের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, যারা কথায় কথায় অপর দেশকে উপদেশ দেন আর এতগুলো মানুষ মারা যাওয়ার পর জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বসেন। জাতিসংঘ নিরাপদে থাকলেও গাজার মানুষ নিরাপদে নাই। এখন তাদের ঈদতো দূরের কথা জীবনের নিরাপত্তাও নাই ।

এসময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিমসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ