প্রজনন মৌসুমের কারণে ইলিশ মাছ ধরা ও বিক্রিতে যে নিষেধাজ্ঞা সরকার আরোপ করেছিল তা বৃহস্পতিবার রাত ১২টার পর শেষ হবে। শুক্রবার থেকেই ইলিশ মাছ শিকার, পরিবহন ও বিক্রি করতে পারবেন জেলে ও ব্যবসায়ীরা।
প্রজনন মৌসুম হওয়ায় গত ৯ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করে সরকার।
তবে সরকারের এ নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, চাঁদপুরসহ বেশ কয়েকটি জেলায় ইলিশ শিকারের অপরাধে জেলেদের দণ্ড দেয়া হয়েছে। এই ইলিশ ধরাকে কেন্দ্র করে ভারতীয় জেলেকে আটক করা নিয়ে ঘটনায় ভারতের সীমান্তরক্ষী বিএসএফ এর সদস্য নিহত হয়েছে।
এএইচ





