বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদারের পিতা বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মরহুম মাস্টার মীর আবু তাহেরের ২য় মৃত্যুবার্ষিকী শনিবার।
এ উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর) কুমিল্লা জেলার নাঙ্গলকোর্ট উপজেলার দাউদপুরে মরহুমের গ্রামের বাড়িতে কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়াও শুক্রবার পারিবারিকভাবে উপজেলার বিভিন্ন মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় তাঁর স্বজনরা সবার কাছে দোয়া চেয়েছেন।
এমএইচ





