বগুড়ার শেরপুরে দুই ছিনতাইকারীকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনগণ।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে শেরপুর উপজেলার মির্জাপুর-জামাইল সড়কের জামাইল বাজারে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলো- গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বড়গোপাল গ্রামের মজিবরের ছেলে সাইফুল (৪৫) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার একবারপুর গ্রামের খোকনের ছেলে শাকিল আহম্মেদ (১০)।
এ ঘটনায় আহত অটোরিকশা চালক সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার বাসিন্দা সবুজ (১৮) কে অজ্ঞান অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আটককৃত ছিনতাইকারী সাইফুল ও খোকন যাত্রীবেশে সিএনজি চালিত অটোরিকশায় ওঠে। জামাইল বাজারের নিকটে পৌঁছার পর চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের ধরে ফেলে। এরপর গণপিটুনি দিয়ে আহত অবস্থায় পুলিশের হাতে তুলে দেয়।
শেরপুর থানার সাব ইন্সপেক্টর ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই ছিনতাইকারীকে ছিনতাই মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
জেএ





