চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়ার ব্রাহ্মণহাটে "প্রিয় চট্টগ্রাম" আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠানে অতিথি ছিলেন ইউপি সদস্য বাবুল আহমেদ, সাবেক ইউপি সদস্য ইয়ার মুহাম্মদ, ব্রাহ্মণহাট গাউসিয়া কমিটির সভাপতি মৌলানা মুহাম্মদ বখতেয়ার উদ্দিন প্রমুখ।
বৃক্ষরোপন কর্মসূচি উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন- `প্রিয় চট্টগ্রাম` পরিবারের প্রতিষ্ঠাতা এবং সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মেহেবুব আলী।
মেহবুব আলী বলেন- সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন `প্রিয় চট্টগ্রাম` ২০১২ সাল থেকেই চট্টগ্রামের গণমানুষের পাশাপাশি পরিবেশ এবং প্রতিবেশের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় রাউজানের নোয়াপাড়ায় এই বৃক্ষরোপণ এবং বৃক্ষবিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
চট্টগ্রামের অন্যান্য উপজেলা এবং চট্টগ্রাম মহানগরেও বৃক্ষ রোপণ কর্মসূচি অব্যাহত রাখবে `প্রিয় চট্টগ্রাম`। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-প্রিয় চট্টগ্রামের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আশরাফুল হক চৌধুরী মাহের, আইন বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মইন উদ্দিন প্রমুখ।
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





