গাইবান্ধার সদরের খোর্দ্দ মালীবাড়ি পূর্বপাড়া গ্রামে শুক্রবার দুপুরে বজ্রপাতে সিরাজুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১টার দিকে বাড়ির পাশের জমিতে কাজ করা অবস্থায় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান সিরাজুল ইসলাম।
মালিবাড়ি ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা বাদল ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।
এমআইএস





