পৌরসভা নির্বাচনে অনিয়মের অভিযোগে তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করতে মহা-পুলিশ পরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছে ইলেকশন কমিশন (ইসি)।

রোববার বিকেলে ইসির উপ-সচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত এ নির্দেশনা আইজিপি বরাবর পাঠানো হয়।

ইসির উপ-সচিব মো. সামসুল আলম জানান, ৩০ডিসেম্বর পৌর নির্বাচনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ওসি আসাদুজ্জামান, নোয়াখালীর হাতিয়া থানার ওসি মো. নুরুল হুদা ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ওসি বোরহানউদ্দিনকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ২৫ডিসেম্বর সাতকানিয়া থানার ওসি ফরিদ উদ্দিন খন্দকারকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।

এছাড়া মাদারীপুরের কালকিনি, মৌলভীবাজারের কুলাউড়া ও চাঁদপুরের মতলব উত্তরের ওসিকেও প্রত্যাহার করার নির্দেশনা দেয় ইসি।

এসএইচ