নতুন ভ্যাট আইন কার্যকরের বিরোধিতার ঢেউ এবার রাজধানী ছাড়িয়ে দেশের সব জেলা এমনকি উপজেলায়ও ছড়িয়ে যাচ্ছে। আগামী ৩০ তারিখে দেশব্যাপী ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে রাস্তায় নামতে যাচ্ছেন।
ঢাকা দক্ষিণ ব্যবসায়ী ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব বলেন, আগামী ৩০ তারিখে দেশব্যাপী বড় আকারের কর্মসূচী পালন হবে।
এ জন্য আমাদের ২৫ মে’র কর্মসূচী স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। ৩০ মে সারা দেশের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচী পালন করবেন।
সরকার ও ব্যবসায়ীদের সমন্বয়ে যৌথ কমিটির ৭টি সুপারিশ ও প্যাকেজ ভ্যাট বহাল রাখাই এখন আমাদের মূল দাবি। ২ তারিখের বাজেটে এ দাবির প্রতিফলন না দেখা গেলে এর পর কঠোর কর্মসূচীর ঘোষণা দেয়া হবে।
এসএম





