ঠাকুরগাঁওয়ের রত্নাই সীমান্তে বাংলাদেশি গরু ব্যবসায়ী শাহিন আলম (২৮) নামের এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্তের ৩৮২/২ সার্ব পিলারের ১’শগজ বাংলাদেশের অভ্যান্তরে গরু কিনতে যান। এসময় বিএসএফ সদস্যরা শারীরিক নির্যাতন তাকে নিয়ে যায়।
এলাকাবাসী ও সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই কাশিবাড়ী গ্রামের রফিকুল ইসলামের ছেলে শাহিন আলমসহ কয়েকজন গরু ব্যবসায়ী মিলে শনিবার (২৮ সেপ্টেম্বর) ভোররাতে রত্নাই সীমান্তের ৩৮২/২ সার্ব পিলারের ১শ’গজ বাংলাদেশের অভ্যান্তরে গরু কিনতে যান। ওই সময় ভারতীয় উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার সোনামতি ক্যাম্পের বিএসএফ সদস্যদের নজরে পড়লে তাকে ধাওয়া করে আটক করে শারীরিক নির্যাতন চালিয়ে ওপারের ক্যাম্পে নিয়ে যায়।
এ ব্যাপারে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটেলিয়ানের নাগরভিটা কোম্পানী সদর দপ্তর ক্যাম্পের কমান্ডার এর মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে সংযোগ পাওয়া যাইনি।
এমবি





