ঠাকুরগাঁওয়ে কোপা শামসুল (৪০) নামে এক ব্যক্তিকে গণপিটুনি ও কুপিয়ে হত্যা করেছে।
মঙ্গলবার রাত ৮টার দিকে সদর উপজেলার জামালপুর ইউপির শিবগঞ্জ বাজার থেকে একটু দূরে মরিচপাড়া গ্রামের শিববাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শামসুল ঠাকুরগাঁও রোড পৌরশহরের ইসলামনগর (খানকা) গ্রামে।
পুলিশ জানায়, কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ওই এলাকার আমবাগানে ফেলে রাখে।
ঠাকুরগাঁও শিবগঞ্জ বাফার গুদামের শ্রমিক সর্দার হাশেম আলী বলেন, আগে শামসুল ডাকাত ছিল। এলাকায় তিনি কোপা শামসুল হিসেবে পরিচিত।
আমিনুল ইসলাম নামে এক ব্যবসায়ী জানান, কয়েক দিন আগে কোপা শামসুলের স্ত্রী রিনাকে একটি মামলায় পুলিশ গ্রেফতার করে।
স্থানীয়রা জানান, গত কয়েক দিন ধরে শিবগঞ্জ বাজার এলাকার কিছু মানুষের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জের ধরে থাকে হত্যা করা হয়।
ঠাকুরগাঁও থানার ওসি তানভিরুল ইসলাম তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। নিহত শামসুলের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এমআর





