জেলার নালিতাবাড়ী এলাকা থেকে পাঁচ মোটরসাইকেল চোরকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- উপজেলার শিমুলতলা গ্রামের মো. ফারুক (২৮), আবুল হাশেম (২৯), জাঙ্গালিয়াকান্দা গ্রামের মো. রাব্বানি (১৮), নারায়ণগঞ্জের আলী আহমদ (৩০) ও নাজমুল হাসান বাবু (৩০)।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমিনুল হক বলেন, ‘আটকরা সবাই মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত। প্রথমে এ চক্রের রাব্বনিকে আটক করে তার স্বীকারোক্তি অনুযায়ী আবুল হাশেম ও ফারুককে আটক করা হয়। পরে নারায়ণগঞ্জের বাসিন্দা আল-আমীন ও নাজমুল হাসান বাবুকে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘তাদের কথা মতো চাঁদপুরের মদনপুর থানার জনৈক সোহেল মিয়ার ঘর থেকে চুরি হওয়া একটি টিভিএস মোটরসাইকেল উদ্ধার করা হয়।’

উপ-পরিদর্শক (এসআই) আরিফ হোসাইন বলেন, ‘আশা করছি চুরি হওয়া মোটরসাইকেলগুলো উদ্ধার করা যাবে।’

ওসি আমিনুল হক বলেন, ‘আটকদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।’

জেআই