ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে রতন মিয়া নামে এক যুবক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।

রোববাররাত ৯টার দিকে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তাজপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রোকেয়া বেগম ও সালাম মিয়া নামে দু'জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় ধান ক্ষেতের ঘাস কাটাকে কেন্দ্র করে দুর্গাপুর ইউনিয়নের তাজপুর গ্রামের সাদেক মিয়া ও রতন মিয়া গোষ্ঠীর লোকজনদের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরে উভয়পক্ষের লোকজন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ঘটনাস্থলেই রতন মিয়া টেঁটাবিদ্ধ হয়ে মারা যায়। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন।

কেএইচ