হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুরগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট আজ সোমবার সকালে জরুরি অবতরণ করেছে।

সোমবার (১৪ অক্টোবর) সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘ময়ূরপঙ্খী’ উড্ডয়নের পর কিছু সময় পরেই বিমানবন্দরের রানওয়েতে ফিরে আসে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, উড়োজাহাজটি (বিজি ০৮৪) সকাল ৮টা ২৫ মিনিটের দিকে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যায়। কিছু সময় পরই উড়ন্ত পাখির সাথে এটির সংঘর্ষ হয়।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, বার্ড হিট করায় উড়োজাহাজটি ফিরে এসেছে এবং পরীক্ষা-নিরীক্ষা করার জন্য বিমানের হ্যাঙ্গারে পাঠানো হয়েছে।

অন্য একটি উড়োজাহাজে সকাল সাড়ে ১০টার দিকে যাত্রীদের নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। ফ্লাইটে ১৪৫ জন ইকোনমিক ও ১১ জন বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন। এছাড়া, সাত জন ককপিক ও কেবিন ক্রু ছিলেন’

এএস