অন্ন বস্ত্র বাসস্থান, মাছ চাষে সমাধান'এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় জাতীয় মৎস সপ্তাহ-২০১৪ উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা বজলুর রশীদ।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গ জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুব, সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন, সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত।
ঢাকা, ২ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





