সাভারের আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ মাহমুদা (২৬) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সোয়া ৯ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, মাহমুদার শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে আঁখি (১৪) ও রোকেয়া আক্তার রকি (১৮) নামে আর দুইজনের মৃত্যু হয়। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাড়াল তিনজনে।

গত ২২ নভেম্বর মঙ্গলবার বিকালে আশুলিয়ায় কালার ম্যাচ বিডি লিমিটেড নামে এই কারখানায় আগুন লাগে। এ ঘটনায় অন্তত ২০ জন দগ্ধ হয়েছেন। ঘটনার দিনই তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।


এমএনজে