মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকায় দুলাল মাতুব্বর নামে এক ইউপি সদস্যের পা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আহত দুলাল মাতুব্বর কেন্দুয়া ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঘটকচর বাজার থেকে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা দুর্বৃত্তরা বাজারের কয়েকশ গজ সামনে একা পেয়ে দুলাল কুপিয়ে জখম করে। এ সময় দুর্বৃত্তরা তার ডান পা কেটে নিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় দুলালকে ফরিদপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়।
বেলাল আহম্মেদ নামের স্থানীয় এক ব্যক্তি জানান, আহত দুলাল বিভিন্ন সময় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছিলেন। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা করেছে।
মাদারীপুরের এএসপি (সার্কেল) আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
কেএইচ





