বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের বিভিন্ন অভিযানে উদ্ধারকৃত দুই কোটি ৭৮ লাখ ৮২৫ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে আনুষ্ঠানিকভাবে লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়ন মাঠে আগুনে পুড়িয়ে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবি ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতীর সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-কুড়িগ্রাম সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী।

বিশেষ অতিথি ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক বি. জেনারেল শাহরীয়ার আহমেদ চৌধুরী, রংপুর রিজিয়ন কমান্ডার কর্নেল জুলফিকার আলী প্রমুখ।

ওএফ