পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা থেকে তিন মাঝিকে অপহরণ করেছে জলদস্যুরা। সোমবার রাত ১টার দিকে সুন্দরবন সংলগ্ন সাগর থেকে জলদস্যুরা তাদের অপহরণ করে।
অপহৃতরা হলেন উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ফুলখালী গ্রামের মাসুদ মাঝি, কোড়ালিয়া গ্রামের লাল চাঁন মাঝি ও একই এলাকার বশির মিয়া।
অপহৃত মাসুদ মাঝির ফিশিং বোট মালিক বশির প্যাদা বলেন, সুন্দরবনের কাছাকাছি সাগর থেকে আমার মাঝিকে অপহরণ করেছে জলদস্যুরা। এসময় অন্য এলাকার জেলেদেরকেও অপহরণ করা হয়। তবে এখনো পর্যন্ত মুক্তিপন দাবি করা হয়নি।
এএইচ





