প্রাণঘাতী করোনাভাইরাস এবং বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেসব ফ্লাইট বন্ধ হয়ে গেছে সেগুলো আরও কিছুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।
কেবল ঢাকা-লন্ডন-সিলেট-ঢাকা ও ঢাকা-ম্যানচেস্টার-সিলেট-ঢাকা রুটের ফ্লাইট দুটি চালু রেখেছে বিমান।
আজ (২৬ মার্চ) বৃহস্পতিবার বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মোকাব্বির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, জেদ্দা, মদিনা, রিয়াদ, দাম্মাম, কুয়েত, দোহা, মাস্কাট এবং ব্যাংকক রুটের ফ্লাইট ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া দুবাই ৯ এপ্রিল, আবুধাবি ৭ এপ্রিল, কাঠমান্ডু ১২ এপ্রিল, কলকাতা দিল্লি ১৫ এপ্রিল, মালয়েশিয়া ১৪ এপ্রিল ও সিঙ্গাপুরে ১১ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট অপারেশন বন্ধ থাকবে।
এমবি





