চাঁপাইনবাবগঞ্জের নাককাট্টি তলায় জামায়াতের বিজয় র‌্যালিতে হামলা চালিয়েছে আওয়ামী লীগ কর্মীরা। এসময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও জামায়াতের ইউনিয়ন সহসেক্রেটারিসহ ১১ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, সকালে নাককাট্টি তলায় জামায়াত-শিবিরকর্মীরা বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় র‌্যালি বের করে। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালায়। এতে দুই পক্ষেরই ১১ জন নেতাকর্মী আহত হন।

আহতদের মধ্যে হাফিজুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আওয়ামী লীগ ওয়ার্ড সভাপতি আশরাফুল ইসলাম জানান, জামায়াত-শিবিরকর্মীরা বিজয় র‌্যালির নামে সাইকেল শোডাউন থেকে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধ সম্পর্কে কটুক্তি করে। তবে জামায়াতের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করে বলা হয়েছে তাদের বিজয় র‌্যালিতে আওয়ামী লীগ হামলা চালিয়েছে।

জেআই