মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে হয়ে গেল পিঠা উৎসব। পাকান, পাটি সাপটা, ভাপা, পুলি, বরফি, আন্দোসা, পানপাতাসহ হরেক রকমের পিঠা নিয়ে উৎসবে হাজির হয়েছিল ওই বিদ্যালয়ের ছাত্রীরা।
গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা খেয়ে প্রশংসা করেন অনুষ্ঠানের অতিথিরা।
সোমবার বিকেলে উৎসবের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আখতার বানু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন।
জেআই





