মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভোলায় যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্বা জানানো হয়।

সকাল ৮টায় ভোলা গজনবী স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে ভোলা জেলা প্রশাসক মো. সেলিম রেজা জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় পুলিশ, আনছারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা কুচকাওয়াজে অংশ নেয়। এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ ভিত্তিক ডিসপ্লে প্রদর্শন করে।

অপর দিকে বেলা সাড়ে ১১টায় ভোলা জেলা পরিষদের পক্ষ থেকে ভোলার বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা দেয়া হয়। এ সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা দায়রা জজ আফম জহুরুল আলম।

জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলুর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম শওকত ইকবাল শাহীন, ভোলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মো. শফিকুল ইসলাম।

বিকালে ভোলা টাউন হলে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এআর