যশোরের চৌগাছায় ডাকাতের ছুরিকাঘাতে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ জুন) সকালে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস পারভীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার (৩০ জুন) ভোরে ডাকাতরা সার্ভেয়ার জাহাঙ্গীর আলমের বাসায় হানা দেয়। এ সময় জাহাঙ্গীরের মাথায়, বুকে ও পেটে একাধিক ছুরিকাঘাত করে তারা। তার স্ত্রী ঠেকাতে গেলে তাকেও কোপানো হয়।

জাহাঙ্গীরকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে সকালে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ওএফ