ভারতে ১৫ বছর কারাভোগের পর ২ বাংলাদেশী নারীকে বুধবার রাতে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।
ফেরৎ আসা ২ নারী হলো খুলনা জেলার দিঘলিয়া থানার হরিগ্রামের আবু জাফর শেখের মেয়ে শিউলী খাতুন (৩২) ও মেহের পুর জেলার সদর থানার ইসলাম পুর গ্রামের ওলিউল্লাহর মেয়ে জাহানারা খাতুন (৩৫) ।
বেনাপোল চেকপোষ্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম খাঁন জানান, দালালের খপ্পড়ে পড়ে ২০০০ সালে অবৈধ পথে ভারতে যায় তারা। ভারতের উত্তর প্রদেশ এলাকায় বাসাবাড়ীতে কাজ করার সময় সেখানকার পুলিশ তাদের আটক করে উওর প্রদেশ সেন্ট্রাল জেলে প্রেরন করে । সেখানে তাদর ১৫ বছর জেল দেয় আদালত।
সেখানে দীর্ঘ ১৫ বছর কারাভোগের পর দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের চিঠি চালাচালির এক পর্যায়ে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। বুধবার রাতে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশের বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।
ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন।সেখান থেকে তাদের পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।
ইআর





