নড়াইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির এক কর্মীসহ ২২ জনকে আটক করেছে পুলিশ।নাশকতার আশঙ্কায়বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নড়াইল পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, সদর থানায় ছয় জন, লোহাগড়ায় আট জন, কালিয়ায় চার জন ও নড়াগাতি থেকে চার জনকে আটক করা হয়েছে।
নড়াইলের পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএইচ





