গাইবান্ধার সাদুল্যাপুরে মাদক সেবনের দায়ে হাসানপাড়া গ্রামের মৃত সুজা প্রামানিকের ছেলে মনিরুজ্জামান মুরাদ (২১) নামের এক যুবককে ১৫ দিনের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সোমবার সন্ধ্যায় সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন তালকদার ভ্রম্যমান আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন।
সোমবার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাফিজার রহমান ধাপেরহাট বন্দর থেকে মুরাদকে মাদক সেবনকালে আটক করেন। সাদুল্যাপুর থানার কর্মরত ডিউটি অফিসার এএসআই পরিমল এ তথ্য নিশ্চিত করেন বলেন, আটক মুরাদকে গাইবান্ধা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এমবি





