হিলি স্থলবন্দর শুল্ক ষ্টেশনে আমদানি পণ্যের বিল অব এন্ট্রি, পরীক্ষণ ও শুল্কায়নসহ সব ধরনের কার্যক্রম কম্পিউটারে করা হচ্ছে।
হিলি স্থল বন্দরের সিএন্ডএফ এজেন্ট সোহেল রানা জানান, এই কার্যক্রম চালু হয় ৭ আগস্ট বৃহস্পতিবার বিকালে। এ পদ্ধতি চালু হওয়ার ফলে আগের তুলনায় বর্তমানে সময় একটু বেশি লাগছে। কিছুদিন গেলে কর্মকাণ্ড দ্রুত হবে বলে জানিয়েছেন কাষ্টমস কর্মকর্তারা।
হিলি স্থলবন্দর শুল্ক ষ্টেশনের রাজস্ব কর্মকর্তা মনিরুজ্জামান চৌধুরী জানান, বন্দর দিয়ে আমদানি বা রপ্তানি পণ্যের পরীক্ষণ ও শুল্কায়ন কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা আনতে এ কম্পিউটারইজড পদ্ধতি চালু করা হয়েছে। এটি চালু করার ফলে আমদানিকারকদের হয়রানি দূর হবে এবং আরো দ্রুত বন্দর হতে পণ্য খালাস এবং অন্যান্য সেবা দেওয়া সম্ভব হবে।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





