ফেনসিডিলসহ মনা শেখ (৩৪) ও জমির আলী (৩৮) নামে দুই ভাইকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ভোরে যশোর শহরের কাজীপাড়া গোলামপট্টি এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের পিতার নাম বাবর আলী শেখ।

যশোর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ মোসাদ্দেক তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই ভাইকে পাঁচ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এআর