রংপুরে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ শফিকুল আলমকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও জাহিদ হাসান (২৫) নামে এক জেএমবি সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।

রবিবার ভোর রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। উপজেলা জামায়াতের আমির শফিকুল আলম (৫০) শরিফ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী জানান, কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউপি বিটুবাড়ী গ্রামের আব্দুল করিম সরকারের ছেলে জাহিদ কাউনিয়া ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পল্লী চিকিৎসক রহমত আলী হত্যা মামলার আসামি এই জেএমবি সদস্য।

গংগাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিন্নাত আলী জানান, হত্যা মামলার আসামি হওয়ায় জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

এমআর