সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কে ট্রাকচাপায় নজিবর রহমান (৭০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ১০টায় পাওখালীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজিবর রহমান ভদ্রখালী গ্রামের মৃত তাহের কারিকরের ছেলে।
কালিগঞ্জ থানার ওসি ইমদাদ শেখ জানান, নজিবর রহমান হেঁটে কালিগঞ্জ যাচ্ছিলেন। পাওখালীর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালিগঞ্জ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে জানান ওসি।
এআর





