জঙ্গী ও সন্ত্রাস দমনে নীলফামারীতে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে একজন জেএমবি সদস্য ও এক জামায়াত নেতা সহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল শনিবার বিকাল হতে আজ রবিবার দুপুর পর্যন্ত অভিযানে এদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত জেএমবি সদস্য হলেন, আমজাদ হোসেন (৪৫)। সে জেলার জলঢাকা উপজেলার জলঢাকা পৌর এলাকার ডাঙ্গাপাড়া মহল্লার আফতাব উদ্দিনের ছেলে। তাকে নিজ এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। বিশেষ সাঁড়াশি অভিযানের তৃতীয় দিনে জেলার ছয় উপজেলার মধ্যে চার উপজেলা থেকে এদের গ্রেফতার করা হয়।
নীলফামারী পুলিশের কন্ট্রোলরুম সুত্র মতে, পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানের তৃতীয় দিনে জেলার ছয় উপজেলার মধ্যে নীলফামারী সদর উপজেলায় হত্যার পরিকল্পনাকারী এক জেএমবি সদস্য সহ ৪ জন, ডোমার উপজেলায় ১ জন, কিশোরগঞ্জ উপজেলায় এক জামায়াতকর্মী সহ ৫ জন ও সৈয়দপুর উপজেলায় ৫ জন সহ মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে।
জেএমবির বিশেষ ও নাশকতার অপর দুটি মামলায় এক জেএমবি ও এক জামায়াত কর্মীকে আটক করা হয়। নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসাইন জানান, বিশেষ এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
এআই





