আজ (বৃহস্পতিবার) রাত থেকে দূরপাল্লার সকল রুটে বাস চলবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার বিকালে তিনি এ সিদ্ধান্তের কথা জানান তিনি।
এর আগে বাস মালিক সমিতির নেতাদের সঙ্গে মন্ত্রী বৈঠক করেন। বৈঠকে রাতে বাস চালানোর সিদ্ধান্ত নেয়া হয়। সড়কে নিরাপত্তা বাহিনীর টহলও অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি থেকে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালের পর থেকে রাতে দেশের মহাসড়ক গুলোতে যাত্রীবাহী বাসে পেট্রলবোম হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে শতাধিক মানুষের প্রাণহানী হয়েছে। নাশকতা তীব্র আকার ধারণ করায় রাতে দূরপাল্লার বাস চালানোর সিদ্ধান্ত নেয় সরকার ও বাস মালিক সমিতি।

জেএ