নিজ বাড়ির পুকুরঘাটে নুরুল ইসলাম খোকা (৩৫) নামে এক শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (০৪ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ির চিড়িংঘাটা এলাকায় এ হত্যাকণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় মীর মোহাম্মদ গিয়াস উদ্দিন (৪৮) নামে একজন আটক করেছে পুলিশ। নিহত নুরুল ইসলাম একই এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং চন্দনাইশ উপজেলা শ্রমিক লীগের সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘদিন থেকে খোকার একটি পক্ষের সাথে বিরোধ চলছিলো। এ বিরোধ থেকেই হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা করছেন তারা।
চন্দনাইশ থানার ডিউটি অফিসার এএসআই আবদুল মতিন জানান, পূর্ব শত্রুতার জের ধরে এক শ্রমিকলীগ নেতাকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। পরে গুরুতর আহতাবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।
মাসুম





