বকেয়া বেতনের দাবিতে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

সোমবার ১১টার দিকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে বেলা ৩টা পর্যন্ত।

হারভেস্ট গ্রুপের কমন থ্রেড কারখানার শ্রমিকদের চারমাসের বেতন ভাতা বকেয়া থাকায় এ কর্মসূচি পালন করা হচ্ছে।

অনুষ্ঠানে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফাসহ অন্যরা।

এএইচ